শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কোথায় ফোন দিয়ে কোন সেবা পাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসানুল বান্না :  কোনো বিপদে পড়েছেন বা আপনার কেউ দুর্ঘটনায় পড়েছে? জরুরি সেবা লাগবে? পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা চিকিৎসা সেবা। কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার হয়েছে? কোথায় যাবেন, কার কাছে যাবেন? সরকারি আইনি সেবা লাগবে? বা প্রবাসে বিপদে পড়েছেন?

প্রতিদিনকার জীবনে নানা সমস্যার মুখোমুখি হয় মানুষ। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির এই যুগে, তখন একটি কথাই মনে হয় সবার, যদি এমন কোনো ফোন নম্বর থাকত যেখান থেকে মিলবে সমস্যার সমাধান। এই সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরের ১৬টি কল সেন্টার সেবা চালু রয়েছে। ওই কল সেন্টারগুলো এই প্রতিবেদন।

৯৯৯-এ জাতীয় জরুরি সেবা

অপরাধ, প্রাণনাশের আশঙ্কা, দুর্ঘটনায় পড়লে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যায়। এই নম্বরে কল করলেই পাওয়া যাবে যাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা।  জাতীয় জরুরি সেবার এই নম্বরে কল করতে কোনো অর্থ খরচ হবে না। এই হেল্পডেস্ক সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের একটি পাইলট কর্মসূচি। ২০১৭ সালের ১২ ডিসেম্বর সেবাটি চালু হয়। এ ছাড়া প্রয়োজনীয় সরকারি সেবা, জীবন ও জীবিকা বিষয়ক তথ্য পরামর্শ সেবা দেয় এই কল সেন্টার।

দুর্যোগের আগাম বার্তা

আবহাওয়া ও দুর্যোগ সম্পর্কে আগে থেকেই বার্তা দিতে ২০১৩ সালের মার্চ যাত্রা শুরু করে এই কল সেন্টার। এই কল সেন্টারটি পরিচালনা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ ছাড়া নদীবন্দরগুলোর জন্য সতর্ক সংকেত ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্সের (আইভিআর) মাধ্যমে দেওয়া হয়।  ১০৯৪১ নম্বরে কল করে এসব সেবা পাওয়া যাবে। কলরেট দুই টাকা ৪৫ পয়সা প্রযোজ্য। তবে এই কল সেন্টারের ১০৯০ নম্বরে টেলিটক ও গ্রামীণফোন অপারেটর থেকে কল করে বিনামূল্যে সেবা পাওয়া যাবে।

চাইল্ড হেল্প লাইন ১০৯৮

সুবিধাবঞ্চিত নির্যাতিত ও বিপদাপন্ন শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সহায়তা সেবা দেওয়া হয় এই কল সেন্টার থেকে। ২০১১ সালের ১৭ এপ্রিল এই কল সেন্টার চালু হয়। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে বেসরকারি প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ এই কল সেন্টারটি পরিচালনা করছে। এই সেন্টারে কল করতে ১০৯৮ নম্বরে কল করতে হবে। এতে কোনো চার্জ প্রযোজ্য নয়।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ২০১২ সালের ১৯ জুন এই কল সেন্টার যাত্রা শুরু করে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসে