মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮


খালেদা জিয়া বিষদলীয় নেত্রী: নৌপরিবহনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়া বিশদলীয় নয় বিষদলীয় নেত্রী বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ট্রাম্পের চেয়েও বড় মিথ্যাবাদী।

রোববার দুপুরে উপজেলার ফুটানিবাজার যমুনার পাড়ে বালাশী-বাহাদুরাবাদ নৌরুটে ফেরিঘাট নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআইডব্লিওটিএ আয়োজিত সভায় শাজাহান খান বলেন, খালেদা জিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বলে দুর্নীতি মামলায় জেলে রয়েছেন। খালেদা জিয়ার অর্জন গণতন্ত্র হত্যা, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা। খালেদা জিয়া রাজনীতির সূত্রই জানে না।

বিআইডব্লিওটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জেলা প্রশাসক আহমেদ কবির,

অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলী মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, পৌর মেয়র শাহনেওয়াজ শাহেন শাহ, শ্রমিক নেতা মজিবর রহমান, মোতালেব মিয়া, কাউন্সিলর সেলিনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

মহারাষ্ট্রের কৃষকদের মতো বাংলায়ও আন্দোলনের হুমকি মুসলিম নেতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ