বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাবলিগে আসার কারগুজারি বললেন শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মুহম্মদ শাহিদ খান আফ্রিদি বা শহীদ আফ্রিদি। একজন বিশ্ব বিখ্যাত পাকিস্তানি খেলোয়ার। তিনি আল্লাহর রাস্তায় সময় দেয়ার প্রথম অভিজ্ঞতার কথা মিডিয়ার কাছে বর্ণনা করেছেন।

তাবলিগের প্রথম তিনদিনের কারগুজারি শোনার আগে তার সম্পর্কে কিছু বলি। তার জন্ম ০১ মার্চ ১৯৮০। তিনি একজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

আফ্রিদি ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট ম্যাচ, ৩৪৯টি ওডিআই ম্যাচ ও ৫৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৯৬ সালের ২ অক্টোবর কেনিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এবং ১৯৯৮ সালের ২২ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ক্রিকেটে তার অভিষেক ঘটে।

একজন সফল অলরাউন্ডার হিসেবে আফ্রিদি তার সামঞ্জস্যপূর্ণ বোলিং এবং আগ্রাসী ব্যাটিং স্টাইলের জন্য সমাদৃত। আফ্রিদি ৩৭টি ডেলিভারিতে দ্রুততম ওডিআই সেঞ্চুরি করার বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন।

আফ্রিদি তার জীবনের কথা বলতে গিয়ে বলেন, আমার তো অনেক বন্ধু আছে। কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু আমার প্রিয় সে মাওলানা সাহেব, যিনি আমার আখেরাতের চিন্তা করে।

তিনিই আমাকে সর্বপ্রথম এ বোধটুকু দিয়েছেন, আমি পৃথিবীতে শুধু টাকা কামানো আর ক্রিকেট খেলতে আসিনি। আমার পৃথিবীতে আসার আরো উদ্দেশ্য আছে। বিষয়গুলো আমার মাথায় আসার পর সেদিনই প্রথম তাবলিগে যাই। আল্লাহর রাস্তায় তিনদিন সময় দেই।

আপনার কপির জন্য অর্ডার করেছেন তো?

আমি গভীরভাবে চিন্তা করি, আমি একদিন অন্ধকার কবরে একা থাকবো। আমার আশপাশে কেউ থাকবে না। তখন আমার কবরে শুধু আমার আমলনামা থাকবে।

আমার পাশে আমার বিবিও থাকবে না আমার ছেলে-মেয়েও থাকবে না। আমি প্রথম যখন আল্লাহর রাস্তায় তিনদিনের জন্য সময় দেই। আমি বুঝতে পারি, শহীদ আফ্রিদি যে নামাজ আদায় করে তাতে অনেক অনেক ভুল থাকে। আমি খুবই লজ্জিত হই, আমার নামাজে এত ভুল।

আমি সময় দিতে থাকি আল্লাহর রাস্তায়। অাস্তে আস্তে আমি পরিপূর্ণ নামাজ আদায়