রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পরমাণু বোমা তৈরি করবে সৌদি আরব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছেন যদি ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করে তবে সৌদি আরবও তা যতো দ্রুত সম্ভব অর্জনের চেষ্টা করবে।

গতকাল রোববার প্রচারিত একটি টিভি সাক্ষাৎকারে ৩২ বয়সী মুহাম্মদ বিন সালমান এ মন্তব্য করেন।

তিনি বলেন, সৌদি আরব পরমাণু বোমা অর্জন করতে চায় না। তবে কোনো সন্দেহ নেই ইরান যদি তা অর্জন করে সৌদি আরবও তার পথ অনুসরণ করবে যতোটা দ্রুত সম্ভব।

আমেরিকান টিভি চ্যানেল সিবিসি মুহাম্মদ বিন সালমানের সাক্ষাৎকারটি প্রচার করেছে।

সাক্ষাৎকারে যুবরাজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনিকে নতুন হিটলার হিসেবে উল্লেখ করে বলেন, এ লোকটি সম্রাজ্যবাদী। ‍হিটলারের মতো সেও মধ্যপ্রাচ্যে সে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

তিনি আরও বলেন, অনেক ইউরোপসহ পৃথিবীর অনেক রাষ্ট্র হিটলার স্বরূপে আভির্ভূত হওয়ার পূর্বে তার ভয়াবহতা বুঝতে পারে নি। আমি মধ্যপ্রাচ্যে একই পরিণতি দেখতে চাই না।

যুবরাজের নেতৃত্বে সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব ‘পরমাণু জ্বালানি’ শক্তি অর্জনের চেষ্টা করছে।  ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফ্রান্স ও চীন সৌদি আরবের প্রথম দুটি পরমাণু প্রকল্পের কাজ পেতে প্রতিযোগিতায় নেমেছে।

সৌদি আরব পরমাণু যুগে প্রবেশ করলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।  এতে এ অঞ্চলে পরমাণু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, পরমাণু বিদ্যুত কেন্দ্রকে শান্তিপূর্ণ বলা হলেও তার জন্য ইউরোনিয়াম কমপক্ষে ৫ ভাগ পরিশুদ্ধ করার প্রয়োজন হয়।  যা একই সঙ্গে আণবিক বোমা তৈরির কাজেও ব্যবহার করা যায়।

সূত্র : ডেইলি সাবাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ