মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গাদের ভরণপোষণে আন্তর্জাতিক সহায়তা চাইলেন সু চি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রোহিঙ্গা সমস্যা সমাধানে  আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমার।

রোববার অস্ট্রেলিয়ায় আসিয়ানের দুই দিনব্যাপী বিশেষ সম্মেলনে যোগ দিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এ সহায়তার আহ্বান জানান।

রোহিঙ্গাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত এবং তাদের আশ্রয়দানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা বলেন অং সান সুচি।

এর আগে, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনা বর্বরতার জন্য সরাসরি অং সান সুচিকে দায়ী করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে ২০১৭ সালে ২৫ আগস্ট থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। এদের অধিকাংশই মাতৃপিতৃহীন শিশু। প্রত্যাবাসনের কথা থাকলেও এখনো সেই চুক্তি বাস্তবায়নের কোনো সম্ভাবনা দেখছেনরা বিশ্লেষকরা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ