আতাউর রহমান খসরু
সমকালীন বিজ্ঞানের সবচেয়ে আলোচিত স্টেফিন হকিং গত ১৪ মার্চ বুধবার মারা গেছেন। তিনি ছিলেন এক বিস্ময়কর জীবনের অধিকারী।
মাত্র ২২ বছর বয়সে দুরারোগ্য মোটর নিউরনে আক্রান্ত হয়ে চলাফেরা ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসকরা বলেছিলেন তিনি সর্বসাকুল্যে ২-৩ বছরের বেশি বাঁচবেন না। কিন্তু তিনি বেঁচেছেন আরও ৫৪ বছর এবং জয় করেছেন বিজ্ঞান জগতের সিংহাসন।
শারীরিক অক্ষমতা উপেক্ষা করে হকিং নিজেকে প্রতিষ্ঠা করেন একজন সফল গবেষক, জনপ্রিয় শিক্ষক ও পাঠকপ্রিয় লেখক হিসেবে। তার এ প্রতিষ্ঠা ও খ্যাতি বিস্ময়কর ও অনন্ত অনুপ্রেরণার উৎস। কি পরিমাণ অমিত জীবনশক্তি থাকলে মানুষ এ অসাধ্য সাধন করতে পারে?
যে বিজ্ঞানীর গবেষণা জীবনের ৫০ বছরই কেটেছে হুইল চেয়ারে, কথা বলেছেন মেশিনের সাহায্যে তিনি কিনা একের পর এক আবিস্কার করেছেন মহাবিশ্বের জটিল ও দুর্বোধ্য সব তত্ত্ব। উন্মোচন করেছেন মহাবিশ্বের জন্মরহস্য।
কি সেই জীবনশক্তি যার মাধ্যমে তিনি এ কীর্তি গড়েছেন? নিজেকে টেনে তুলেছেন সাফল্যের শীর্ষ চূড়ায়? হকিং তার সাফল্যের চাবিকাঠি লুকান নি। উন্মুক্ত করে দিয়েছেন সবার জন্য। তার নাম মৃত্যুচিন্তা।
তিনি বলেছেন, ‘প্রতি মুহূর্তে মৃত্যুকে সামনে পাওয়ায় জীবনের মর্ম উপলব্ধি করতে পেরেছেন। তিনি অনুপ্রাণিত হয়েছেন জীবনকে সর্বোচ্চ মূল্যমানে উন্নীত করতে। ধাবমান মৃত্যু তাকে শিখিয়েছে সময়ের সঠিক ব্যবহার।
চোখের সামনে মূর্তমান মৃত্যু তাকে জীবনের কোনো মুহূর্তকে মূল্যহীন ভাবতে দেয় নি।
হকিং তার জীবনকে খরচ করেছেন পাই পাই হিসেব করে এবং নিজের পাওনা বুঝে নিয়েছেন কড়ায় গণ্ডায়। মৃত্যুচিন্তাই তাকে পরিণত করেছে মহাকালের বিস্ময়ে, তার নাম লিখে দিয়েছে অবিস্মরণীয়দের তালিকায়।
তিনি বলেছেন, মৃত্যুর সার্বক্ষণিক নৈকট্যের কল্যাণে আমি তিলে তিলে অনুধাবন করেছি জীবন একটা তুমুল যাপনীয় জিনিস। সেই হিসেবে আমি এ পাথর-জীবনকে অনেকের চেয়ে বেশিই অর্থময় করে তুলতে পেরেছি।
ইসলাম মানুষকে অধিক পরিমাণে মৃত্যুচিন্তা করার যে নির্দেশ দিয়েছে তার কার