সৈয়দ ফয়জুল আল আমীন
সমাজ যেন দিন দিন অনিরাপদ হয়ে ওঠছে। নতুন নতুন সমস্যা হাজির হচ্ছে আমাদের সামনে। তেমনি এক সমস্যা- হঠাৎ করে ভয়ংকর হয়ে ওঠছে ‘বখে যাওয়া কিশোর অপরাধীরা’।
অবশ্য হঠাৎ করে বলা ঠিক নয়। বলা যায়, এত দিন বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসেনি। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এসব কিশোরদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলে পড়া কিংবা অপহরণের ঘটনা গণমাধ্যমে এসেছে।
১২ মার্চ একটি সহযোগী দৈনিকে প্রকাশ, চট্টগ্রামে অপহরণে জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে পুলিশ গ্রেফতার করেছে। এরমধ্যে দুজন স্কুলপড়ুয়া বাকি দুজন কলেজের প্রথম বর্ষের ছাত্র। ১১ মার্চ রোববার নগরীর সদরঘাট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, নগরীর সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কদমতলী শাখার সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান মিসকাতকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনা করে তারা।
অপহৃত মেহেদীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর শেষ রাতে তিনজনকে এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাঈনকে দুপুরে মাদারবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত একাধিক খবরে জানা যায়, রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায়ও নানা নামে গড়ে উঠেছে কিশোর অপরাধীদের বিশেষ গ্রুপ। এসব গ্রুপের সদস্যদের বেশিরভাগই টিনএজার বা ১৩ থেকে ১৯ বছর বয়সী। সন্ত্রাসী কার্যকলাপের পাশাপাশি তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়ছে। এদের প্রতিটি গ্রুপে একজন দলনেতা থাকে।
যে প্রভাবশালী ব্যক্তির ছেলে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশি পারদর্শী তাকে দেওয়া হয় গ্রুপের নেতৃত্ব। এসব খবরে আমরা যা পাই তা একটা প্রজন্মের নষ্ট হয়ে যাওয়া একাংশের খণ্ড চিত্র। এ চিত্র যদি বদলানো না যায়, তা হলে ভবিষ্যতে সমাজ, রাষ্ট্র আমাদের বাসোপযোগী থাকবে না বলেই ধরে নেওয়া যায়।
প্রশ্ন হচ্ছে, যে বয়সে নিজেকে গড়ে তোলা ও পড়ালেখায় মনোযোগী হওয়ার কথা, সে বয়সে এমন অপরাধে জড়ানোর কারণ কী? আসলে কিশোর অপরাধের জন্য বহুবিধ কারণ দায়ী। কোনো নির্দিষ্ট কারণে অপরাধ সৃষ্টি হয় না।
এক্ষেত্রে স্বীকার করতেই হয়-ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন, বিদেশি অনুষ্ঠান দেখে আমরা ভিনদেশি সংস্কৃতিকে গ্রহণ