মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের ১৪ বছরের জেল লালুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে শনিবার ৪ বছরের কারাদণ্ড দিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালত।

বিচারক শিবপাল সিংহ দুমকা ট্রেজারি মামলায় ৭ বছর এবং দুর্নীতি দমন আইনে আলাদাভাবে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেন লালুকে।

তবে, ২ দিন আগে অসুস্থ লালুপ্রসাদ রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস) এ ভর্তি হয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার এই শুনানি হয়। লালু আদালতে উপস্থিত না থাকলেও বাকি ১৮ জন অভিযুক্ত হাজির ছিলেন সেখানে।

বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে কোটি কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এ কেলেঙ্কারির তিনটি মামলাতে আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন লালু। গত বছরের ডিসেম্বর থেকে তিনি বীরসা মুণ্ডা জেলে রয়েছেন।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ