মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ফ্রান্সের জিম্মি রক্ষায় এগিয়ে আসা পুলিশের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে এক জিম্মিকে রক্ষায় এগিয়ে আসা পুলিশ সদস্য মারা গেছেন। এক বন্দুকধারী জিহাদি ওই ব্যক্তিকে জিম্মি করেছিল। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব একথা বলেন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলট্রেম। জিম্মি সংকটের সময় তার ভূমিকার জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তাকে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। মন্ত্রী তার টুইটারে লেখেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আরনাউড বেল্টরেম মারা গেছেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্রান্স তার এই বীরত্বগাঁথা কখনোই ভুলবে না।’

জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে অস্ত্রহাতে ২৫ বছরের রেদোয়ান লাকদিম নামের জঙ্গি সুপার মার্কেটে প্রবেশ করে। সেখানে বেশ কয়েকজনকে জিম্মি করে সে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হলে জিম্মি দশার অবসান হয়।
সূত্র: এএফপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ