মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

অবৈধ হুন্ডিতে সর্বনাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ হুন্ডি আর বিকাশের অপব্যবহার, বিদেশ থেকে প্রবাসীদের রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে না আসার কারণেই গভীর সংকট তৈরি হয়েছে ডলারের বাজারে।

একদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডলারের দাম, অন্যদিকে ব্যাংকগুলোতে সৃষ্টি হয়েছে ডলারের ব্যাপক সংকট। এই সংকট উত্তরণের জন্য বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের রেমিট্যান্স আসতে হবে বৈধ পথে। একই সঙ্গে বিকাশসহ মোবাইল ব্যাংকিংয়ের পুরো সিস্টেমের যেন কোনো ধরনের অপব্যবহার না হয়, সেদিকে নজর রাখতে হবে। কেননা এখানে শুধু ডলার সংকটই নয়, নগদ অর্থের সংকটও তৈরি হয়েছে ব্যাংকগুলোতে।

ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ায় ব্যাহত হচ্ছে বিনিয়োগ। এ পরিস্থিতির উত্তরণে জরুরি ভিত্তিতে হুন্ডির মাধ্যমে লেনদেনকে নিরুৎসাহিত করতে হবে। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসায়ীরা তৎপর। অথচ প্রবাসীদের রেমিট্যান্স বৈধ পথে আনতে যা করা দরকার তা কেউ করছেন না।

এ জন্য দরকার ব্যাংকিং খাতে বৈধ রেমিট্যান্স আহরণ আর হুন্ডিকে নিরুৎসাহিত করা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে হুন্ডির যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে, তা ভেঙে নিতে হবে কার্যকর উদ্যোগ।

জানা গেছে, বিদেশে অবস্থানরত হুন্ডি ব্যবসায়ীদের এজেন্ট হিসেবে কাজ করছে বিকাশসহ অন্য মোবাইল ব্যাংকিংয়ের অসাধু এজেন্টরা। এই অবৈধ হুন্ডির কারণে ব্যাংকের ছোট অঙ্কের রেমিট্যান্স আসা অনেকাংশে কমে গেছে বলে জানিয়েছে ব্যাংকাররা।

এ সংকটের সমাধানে বাংলাদেশ ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ