মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একশ্রেণির অসাধু ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানের নামে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ ব্যাপারে জনগণকে সাড়া না দিতে এবং জনসচেতনতা সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, একশ্রেণির অসাধু ব্যক্তি তাঁর সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে কয়েক দিন ধরে মানুষের কাছে চাঁদা দাবি করছে। এরই মধ্যে দুজন ব্যক্তি তাঁর কাছে অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক জানান, যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে, তবে তার বা তাদের আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোস্ট দিয়েছেন।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে জেলা প্রশাসক লিখেছেন, ‘এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একশ্রেণির অসাধু চক্র আমার সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিকট আর্থিক অনুদান দাবি করেছে মর্মে খবর পাওয়া যাচ্ছে।

জেলা প্রশাসক, গাজীপুর-এর নাম ব্যবহার করে যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে কোনো প্রকার চাঁদা অথবা অনৈতিক সুবিধা দাবি করলে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে সাড়া না দিয়ে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের ই-মেইলে অথবা ইনবক্সে অথবা এনডিসি গাজীপুরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সব নির্বাহী অফিসার এবং এসিল্যান্ডকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হলো।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ