মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

নিজ দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ দেশের রিজার্ভকৃত ইউরেনিয়ামকে কাজে লাগাতে চায় সৌদি আরব। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায় রিয়াদ। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্বও প্রকাশ করেছেন তিনি।

পরমাণু বোমা বানানোর হুমকি দেয়ার কয়েকদিনের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের অভিপ্রায়ের কথা জানালেন সৌদি যুবরাজ।

ওয়াশিংটন পোস্টের সঙ্গে আলাপের সময় এ সব কথা বলেন তিনি। মোহাম্মাদ বিন সালমান দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। এ ইউরেনিয়াম যদি সৌদি আরব ব্যবহার না করে তাহলে দেশটি যেন তেল সম্পদের ব্যবহারই বন্ধ করে দিল।

আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত রোববার মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও দ্রুত পরমাণু বোমা বানাবে।

সূত্র: আল-আরাবিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ