রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সংস্কারের দাবিতে লাখো মানুষ রাস্তায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র আইন সংস্কারের দাবিতে লাখো মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

সম্প্রতি ভয়াবহ কয়েকটি হামলার ঘটনা ঘটলে দেশটির মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারা যে কোনো মুহূর্তে হামলার ভয়ে আছেন। এ কারণে দ্রুত অস্ত্র আইনের সংস্কার চান তারা।

‘জীবনের জন্য র‌্যালি’ শীর্ষক আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রায় ৫ লাখের মতো মানুষ অংশ নিয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, গতমাসে ফ্লোরিডায় এক যুবকের গুলিতে নিহত ১৭ জনের মৃত্যুর পর মার্কিন অস্ত্র আইন বিরোধী সর্বোচ্চ প্রতিবাদ হিসেবে এটিকেই ধরা হচ্ছে। এ সময় সারাদেশ থেকে আগত বিক্ষোভকারীরা রাজধানী ওয়াশিংটনে এসে জড়ো হয়। এর মধ্যে, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর আরো প্রায় ৮শ’টি স্থানেও একই ধরণের প্রতিবাদ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

মার্কিন জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে একই সময়ে লন্ডন, এডিনবার্গ, জেনেভো ও সিডনিতেও বিক্ষোভ মিছিল হয়েছে। এর ফলে আয়োজকরা আশা করছেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে ব্যাপক পরিবর্তন ঘটাবেন ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসন।

যদিও এ ব্যাপারে হোয়াইট হাউজের তেমন কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা।

বুশের আগ্রাসী নীতির সমর্থককে উপদেষ্টা বানালেন ট্রাম্প


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ