মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

‘প্রেম করা বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেম করা বন্ধ করো, তাহলে নারী নির্যাতন এমনিতে বন্ধ হয়ে যাবে। ২৫ মার্চ রোববার ভারতের গুণা সরকারি কলেজের এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন ভারতের মধ্য প্রদেশের বিজেপি বিধায়ক পি এল শাক্য।

ভারতে যৌন নিপীড়ন নিয়ন্ত্রণের জন্য গুণা সরকারি কলেজে এক অনুষ্ঠানে শাক্য বলেন, মেয়েরা প্রেম করে কেন? প্রেম করা বন্ধ করে দিলেই তো হয়, তাহলেই তো সমস্যার সমাধান। নির্যাতনকারীরা পালাবার পথ পাবে না।

শাক্য বলেন, নারী দিবস পালন করা বিদেশি রীতি ছাড়া কিছু নয়। ভারতীয় দর্শনে নারীরা অত্যন্ত সম্মানীয়, বছরে চারবার পুজো হয় তাদের। আলাদা করে নারী দিবস পালনের দরকার নেই।

এর আগেও শাক্য নানা মন্তব্য করে আলোচনায় এসেছেন পি এল শাক্য। বিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালিতে বিয়ে করায় তাদের দেশপ্রেমে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ওই বিধায়ক আরও বলেছেন, পশ্চিমা সংস্কৃতিতে ভেসে গিয়ে তোমরা প্রেম করার চেষ্টা করো না। পশ্চিমা সংস্কৃতিকে দূরে রাখা উচিত। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কারো কিচ্ছু থাকবে না, ব্যস। তাহলে নারী নির্যাতন এমনিতেই বন্ধ হয়ে যাবে।

খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ