মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বাংলাদেশি রাখালকে কুপিয়েছে ভারতীয়রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত থেকে অবৈধভাবে গরু আনার সময় এক বাংলাদেশি রাখালকে সেখানকার গ্রামবাসী কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। পরে তাঁকে সীমান্তে কাছে এনে ফেলে দেওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় রাখাল রাজু আহমেদকে (২৮) গতকাল রোববার রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সদর উপজেলার কুশখালি গ্রামের বাসিন্দা।

রাজু আহমেদ হাসপাতালে আজ সোমবার সকালে জানান, শনিবার তিনি গরু আনতে ভারতে গিয়েছিলেন। রোববার সন্ধ্যায় ফেরার পথে কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের দুধলি এলাকার গ্রামবাসী তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

‘গরু আনার পথে ভারতীয়দের ধান নষ্ট করায় তাঁরা মারপিট করে। মারধরের পর ভারতীয়রা সীমান্তের জিরো পয়েন্টে রেখে যায়।’

রাজু পুলিশ ও বিজিবির ভয়ে সাতক্ষীরা হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হিসেবে ভর্তি হয়েছেন। তবে ডাক্তাররা বলছেন, তাঁর দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ