মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রাজধানীতে কাল স্বাধীনতা র‍্যালি করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাল মঙ্গলবার ঢাকায় স্বাধীনতা র‍্যালি করবে বিএনপি।

বেলা দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই র‍্যালি শুরু হবে। শান্তিনগর মোড়ে গিয়ে র‍্যালি শেষ হবে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

র‍্যালির অনুমতি প্রসঙ্গে বিএনপির এই নেতার ভাষ্য, তাঁরা অনুমতি পেয়েছেন। মৌখিকভাবে র‍্যালির জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় দলের শীর্ষ নেতারা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে বিএনপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ