মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রাশিয়ার শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ নিখোঁজ ৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বার্তা সংস্থা রয়টার্স  জানিয়েছে, রাশিয়ার সাইবেরিয়ার কেমোরোভোর শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)-র খবরে জানানো হয়েছিল ৩৭ জন নিহত হয়েছেন। ৬৯ জন নিখোঁজ রয়েছেন। আর নিখোঁজদের ৪১ জনই শিশু।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নিখোঁজদের খোঁজে ভবনটিতে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। আগুনে মোট ১৬ হাজার ১৫০ বর্গফুট এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। শপিং মলটির মোট আয়তন ২৩ হাজার বর্গফুট। আর ২৫০টি গাড়ি পার্ক করার জায়গা আছে।

মস্কো থেকে প্রায় ৩,৬০০ কিলোমিটার পূর্বে কয়লা উৎপাদনকারী এলাকা কেমেরোভো অবস্থিত। রবিবার (২৫ মার্চ, ২০১৮) সন্ধ্যার দিকে ওই এলাকার উইন্টার চেরি কমপ্লেক্স নামের শপিং সেন্টারটিতে আগুন লাগে।

ধারণা করা হচ্ছে, একেবারে উপরের তলায় আগুনের সূত্রপাত হয়েছে। ওই শপিং সেন্টারের উপরের তলায় মূলত সিনেমা হলসহ বিনোদন কেন্দ্র রয়েছে। পরে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী।

এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। জরুরি সেবা বিভাগের ৬৬০ জন সদস্যকে উদ্ধার তৎপরতায় নিযুক্ত করা হয়েছে। তবে ভবন এখনও উত্তপ্ত থাকায় সবগুলো তলায় যেতে পারছেন না উদ্ধারকারীরা।

শপিং কমপ্লেক্সে শিশুদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার ঘটনায় হতাহতদের অনেকেই শপিং মলের সিনেমা হলের ভেতরে ছিলেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে এরইমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

শপিং কমপ্লেক্সটিতে একটি চিড়িয়াখানা রয়েছে। আগুনের কারণে ওই চিড়িয়াখানার ২০ প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ