মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কার করলো ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাজ্যে এক গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত গ্যাস ব্যবহারে হত্যাচেষ্টার জের ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমাবার তিনি এই আদেশ দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বহিষ্কৃত ৬০ কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়া দূতাবাস এবং বাকি ১২ জন নিউইয়র্কে জাতিসংঘে কর্মরত আছেন। তাদের সাতদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।

এর আগে, জার্মানিও ঘোষণা করেছে যে তারা ৪ জন রুশ কূটনীতিকে বহিষ্কার করছে। তিন সপ্তাহ আগে ব্রিটেনে একজন সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর মারাত্মক বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে যে আক্রমণ হয়, তার প্রতিক্রিয়াতেই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ মার্চ রাশিয়া সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মিত্রদেশ যুক্তরাজ্যে এই হামলা অসংখ্য নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এবং হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে, এ ঘটনায় রাশিয়ার কাছে যথাযথ কারণ ব্যাখ্যা চায় ব্রিটেন। তবে এতে জড়িত থাকার অভিযোগটি তারা শুরুতেই নাকচ করে দিলে এর প্রতিক্রিয়ার ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি রাশিয়াও সেদেশে থাকা ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে। বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ