রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্র জমিয়তের আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী
সিলেট প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট মহানগর ছাত্র জমিয়তের উদ্যোগে আজ সোমবার (২৬ মার্চ) বিকাল ৫ টায় নগরীর সোবহানীঘাট মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজির সভাপতিত্বে ও মহানগর ছাত্র জমিয়তের সদস্য সচিব খলিলুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা আবু বকর সরকার, ছাত্র জমিয়ত এর কেন্দ্রীয় সদস্য সচিব এম. বেলাল আহমদ চৌধুরী, ছাত্রনেতা রেজাউল করীম এল এল বি, সায়েম আহমদ, খায়রুল আলম সাদিক, ফেরদৌস রহমান প্রমুখ।

আলোচনায় বক্তারা একাত্তরের সকল শহীদদের মাগফিরাত কামনা করে বলেন, স্বাধীনতা সংগ্রামে সাধারণ মানুষের পাশাপাশি আলেমগণ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমাদেরকে তা আরো বেশি করে জানতে হবে এবং দেশবাসীকে জানাতে হবে।

এছাড়া বক্তারা জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

সভায় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও মহানগর ছাত্র জমিয়ত এর আহবায়ক হাফিজ শিব্বির আহমদ রাজির পিতার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ