মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

'গলাবাজি বাদ দিয়ে ইউরোপের উচিত তুরস্ককে সমর্থন করা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, ইউরোপ যদি তার সম্প্রসারণ নীতি থেকে তুরস্ককে বাদ দিয়ে দেয়, তবে তারা বড় ধরনের ভুল করবে।

বুলগেরিয়ার শহর ভারনায় তুর্কি-ইইউ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অভিযান কেবল সিরীয় ও তুরস্কের নিরাপত্তাই নিশ্চিত করবে না, তা ইউরোপকেও নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাবে।

তিনি বলেন, এই স্পর্শকাতার বিষয়ে এখন আমরা ইউরোপের সমর্থন চাচ্ছি। অযথা সমালোচনা কিংবা গলাবাজি না করে তাদের উচিত আমাদের সমর্থনে এগিয়ে আসা।

এতে ইউরোপ ও তুরস্কের মধ্যে আস্থা ফিরে আসবে বলে জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট, আশা করছি সঙ্কটগুলো পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।

সূত্র: আনাদুলু এজেন্সি 

আরো পড়ুন: সিরিয়ার ভাইদের উদ্ধার না করা পর্যন্ত আমরা থামব না : এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ