রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নরসিংদীতে যুবলীগ নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে মাহমুদুল হাসান সৈকত নামে এক যুবলীগ নেতাকে খুন করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার শিবপুর উপজেলার দক্ষিন পুরানদিয়া এলাকার ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সৈকত সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পেশায় ঝুট ব্যবসায়ী ছিলেন। সে দক্ষিন শীলমান্দি এলাকার রুস্তম আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরের পর নিজের গাড়ি নিয়ে যুবলীগ নেতা মাহমুদুল হাসান সৈকত বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁর ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর সন্ধান পায়নি।

আজ সকালে সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ শনাক্ত করেন। তার সঙ্গে কারও কোন শত্রুতা ছিল না বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

সদর থানা এলাকা সৈকতের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঠিক কী কারণে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে তা জানতে পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ার জন্য মারধর; শাসন থেকে বাঁচতে বাবাকেই খুন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ