মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রামের নামে রক্তাক্ত পশ্চিম বঙ্গ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: সোমবার রানিগঞ্জে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া সাম্প্রদায়িক  সংঘর্ষে প্রাণ হারান এক যুবক। ওই সংঘর্ষ থামাতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্তচৌধুরী। ইটের ঘায়ে পায়ে চোট পান এসিপি (‌সেন্ট্রাল) অজয় চট্টোপাধ্যায়। মাথা ফেটেছে রানিগঞ্জ থানার ওসি প্রমিত গঙ্গোপাধ্যায়েরও।

রবিবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় রামনবমীর মিছিলে গোলমাল হয়েছিল। দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি সেদিনই মারা গিয়েছেন। রবিবার পুরুলিয়ায় মারা গিয়েছিলেন আরও এক জন। পুলিশের দাবি, রামনবমীকে কেন্দ্র করে গোলমালের জেরে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও অনেকে।

রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের কান্দিতে পুলিশ অস্ত্র নিয়ে যেতে বাধা দেয়। তাতে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। পরে মিছিলের একটি অংশ থানায় ঢুকে নাচানাচি শুরু করায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

এ দিন অবশ্য চন্দননগরে যে সশস্ত্র মিছিল হয়েছে তার মূল উদ্যোক্তাদের অনেকে তৃণমূল ঘনিষ্ট বলে জেনেছে প্রশাসন। আজ, মঙ্গলবার আসানসোলে বিভিন্ন আখড়া রামনবমীর মিছিল বের করবে বলে খবর। রানিগঞ্জের ঘটনার পর আসানসোল নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। নবান্নের এক শীর্ষ পুলিশ কর্তার কথায়,‘‘প্রয়োজনে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ