মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

রাম কি অস্ত্র হাতে মিছিল করতে বলেছিলেন? প্রশ্ন মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মের নামে ব্যবসা চলছে। একটা রাজনৈতিক দল ফেট্টি বেঁধে গণ্ডগোল পাকাচ্ছে।ভারতের দক্ষিণ ২৪ পরগনার পৈলানে প্রশাসনিক বৈঠকে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রামের নাম নিয়ে বদনাম করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে রামনবমীর মিছিল নিয়ে বলতে গিয়ে দলের বিজেপির নাম উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল গণ্ডগোল পাকাচ্ছে। বাইরে থেকে গুণ্ডা আমদানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, রাম কি অস্ত্র হাতে মিছিল করতে বলেছিলেন। রাজ্যে বিভিন্ন নামে হিংসার রাজনীতি তৈরি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কিছু হুজুগে মাস্তান গণ্ডগোল পাকাচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ধর্মের নামে যাঁরা ব্যবসা করছে তাঁদের কোনোভাবেই রেয়াত করা হবে না। যদি কোনো পুলিশ সমঝোতা করে, তাহলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সূত্র : আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ