মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে যা অালোচনা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান  আশা প্রকাশ করে  বলেছেন,  স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বেলা ১০টা ৫৮ মিনিটে সচিবালয়ে আসেন নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী। বৈঠক শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বের হয়ে আসেন বিএনপি নেতারা।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এখনও সমাবেশের অনুমতি পায়নি দলটি।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘জনসভা করার ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত আছে। আমরা কয়েকবার এটার তারিখ ঘোষণা করেছি, কিন্তু অনুমতি না পাওয়ার জন্য আমরা করতে পারিনি। আমরা ঘোষণা করেছি ২৯ তারিখে আমরা সভাটি করতে চাই। আমরা আজকে মূলত সেই ব্যাপারে কথা বলার জন্য হোম মিনিস্টারের কাছে আসলাম।’

তিনি বলেন, ‘বলেছি আপনারা এখনও বলেন আমরা ২৯ তারিখে এই সভাটি করতে চাই। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, সভা করার ব্যাপারে সাধারণভাবে কোনো আপত্তি নেই। কিন্তু এ ব্যাপারে যারা সংশ্লিষ্ট তিনি আজকেই তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আমরা তার কথার জন্য অপেক্ষা করব।’

‘উনার যে রেসপন্স, তা কোয়াইট পজিটিভ। আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। তবে অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য।’

 

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ