মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

স্বাধীনতার মাসেও বেতনের দাবিতে সড়ক অবরোধ করতে হলো শ্রমিকদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার বেলা ১১টায় মিরপুর-২ এর প্রশিকা ভবনের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন আনিকা অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার অন্তত ১৪০০ শ্রমিক।

এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এর ফলে মিরপুর-২, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম ও রূপনগর এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। সর্বশেষ দুপুর ২টায়ও শ্রমিকরা বিক্ষোভ করছিলেন।

ঘটনাস্থল থেকে আনিকা অ্যাপারেলসের শ্রমিক রাজিয়া সুলতানা বলেন, প্রতি মাসেই আমাদের বেতন ও ওভার টাইমের টাকার জন্য কারখানার ভেতরে আন্দোলন করতে হয়। এ মাসেও আমরা আন্দোলন করছিলাম। কিন্তু এবার মাসের শেষেও মালিকপক্ষ বেতন-ভাতা দিচ্ছে না। তাই কারখানা থেকে বের হয়ে আমরা বিক্ষোভ করছি।

এদিকে অবরোধের কারণে চারপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে বোঝানোর চেষ্টা করছে পুলিশ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ