মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষে চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।  গতকাল (মঙ্গলবার) বারামুল্লা জেলার সোপোরে যৌথবাহিনী তল্লাশি অভিযান চালানোর সময় স্থানীয় জনতা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পার্সটুডে-এর।

খবরে বলা হয়, বারথ এলাকায় গেরিলারা লুকিয়ে আছে গোপনসূত্রে এমন খবর পাওয়ার পরে সেনাবাহিনীর ২২ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মির পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ যৌথভাবে ওই এলাকায় ঘিরে ফেলে তল্লাশি চালায়। নিরাপত্তা বাহিনী স্থানীয় দু’জনকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাবে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে এবং পেলেট গানের ছররা গুলি চালালে ৪ প্রতিবাদী তরুণ আহত হয়।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।  সূত্র : পার্সটুডে/অারএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ