শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

টাঙ্গাইল কারাগারে ফোনে কথা বলতে ‘স্বজন’ প্রকল্পের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল কারাগার প্রাঙ্গণে জেলা কারাগারের বন্দিরা আত্মীয়ের সাথে ফোনে কথা বলার জন্য ‘স্বজন’ প্রকল্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শান্তিপ্রিয় প্রতিটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালোনোর জন্য কাউকে বাধা দেয়া হচ্ছে না। নিরাপত্তার জন্য এক স্থান থেকে অন্য স্থানে বা অন্য দিন কর্মসূচি পালন করার জন্য বলা হচ্ছে।

গণতান্ত্রিক অধিকার সবারই রয়েছে। সবাই যদি শান্তিপূর্ণ অবস্থায় তাদের গণতান্ত্রিক চর্চা করে, তাহলে আমরাও শান্তিতে থাকতে পারি। শুধু বিএনপি নয় সব দলই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে এই স্বাধীন দেশে।

বুধবার দুপুরে টাঙ্গাইল কারাগার প্রাঙ্গণে জেলা কারাগারের বন্দিরা আত্মীয়ের সাথে ফোনে কথা বলার জন্য ‘স্বজন’ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এটুআই কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম সফল হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল কারাগারে এ ব্যবস্থা চালু করা হবে।

এ সময়  বক্তব্য রাখেন- স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ।

 

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ