বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক আপনার সম্পর্কে যা কিছু জানে, আপনি জানবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আপনি ফেসবুক ব্যবহার যখন থেকে শুরু করেছেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সকল তথ্য ফেসবুকের সংগ্রহে আছে।   ফেসবুকের ‘অ্যাকসেসিং ইওর ফেসবুক ডাটা’ অপশনে গেলে দেখতে পাবেন ফেসবুক আপনার ৭০ রকমের তথ্য জমা করে রাখে।

সুতরাং, ফেসবুকে যা করছি তা আমি ছাড়া কেউ জানে না, এমনটি মনে করার কোন সুযোগ নেই।  নিজের একান্ত ব্যক্তিগত তথ্য বিভিন্নভাবে ফেসবুকে শেয়ার করা থেকে বিরত থাকা উচিৎ।অন্যথায়, নিজের অজান্তেই এক সময় বিপদ ডেকে আনতে পারেন আপনি।

চলুন জেনে নিই ফেসবুক আপনার কোন তথ্যগুলো জানে।আপনার সম্পর্কে ফেসবুক কী তথ্য সংরক্ষণ করে রেখেছে তার প্রাথমিক একটি ধারণা পেতে পারেন সেটিংসে গিয়ে। ফেসবুকে লগইন করে সেটিংসে যান। সেখানে‘জেনারেল অ্যাকাউন্ট সেটিংস’ অপশনের নিচে ‘ডাউনলোড আ কপি অব ইওর ফেসবুক ডাটা’ অপশনটি সিলেক্ট করে ‘স্টার্ট মাই আর্কাইভ’ ক্লিক করুন।

এভাবে নিজের আর্কাইভ ডাউনলোড করার পরসিকিউরিটি চেক পার হতে হবে। তারপর আর্কাইভে প্রবেশ করে হয়তো অবাক হয়ে যাবেন। কারণ, ফেসবুক আপনার সম্পর্কে এমন সব তথ্য সংরক্ষণ করে রেখেছে যেগুলোর  কোনোটি হয়ত নিজেও ভুলে গেছেন।

ফেসবুকে আপনার পোস্ট করা ছবি, স্ট্যাটাস, ভিডিও, চ্যাট হিস্টোরিসহ অন্যের পোস্টে দেয়া লাইক, কমেন্টস এবং শেয়ার- এই সকল তথ্য যাচাই করে ফেসবুক আপনাকে বিজ্ঞাপনের জন্য টার্গেট বানায়। ধরুন আপনি চকলেট ভালোবাসেন, এই সম্পর্কে আপনি একটি স্ট্যাটাস দিলেন।এরপর থেকে আপনার ফেসবুক নিউজ ফিডে প্রায়ই চকলেটের বিজ্ঞাপন চলে আসবে।

ফেসবুকের মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেজ করলে আপনার ক্রেডিট কার্ডের তথ্যও চলে যায় ফেসবুকের কাছে। যারা আপনাকে ফলো করেন এবং আপনি যাদের ফলো করেন তাদের সকল তথ্য জমা থাকে ফেসবুকে।

সবচেয়ে ভয়াবহ তথ্যটি ফাঁস হলো সম্প্রতি ঘটে যাওয়া ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে। ফেসবুক থেকে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের গেমস কিংবা অ্যাপস ব্যবহার করলে, আপনার তথ্য শুধু ফেসবুকই নয়, ওই থার্ড পার্টি ওয়েবসাইটগুলোর কাছেও চলে যেতে পারে।

<