মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বললেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গঠনতন্ত্রের ৭ ধারা তুলে দিয়ে বিএনপি মেনেই নিয়েছে, তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল - এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত হলে নৈতিকতার দিক থেকে দলীয় প্রধান থাকার সুযোগ নেই। তবে বিএনপির গঠনতন্ত্রে ছিল দুর্নীতিতে দণ্ডিত হলে বা দেউলিয়া হয় বা সামাজিকভাবে কুখ্যাত বা পরিচিত হয় তা হলে গঠনতন্ত্র বলে দলে থাকার অধিকার নেই।

তিনি আরো বলেন, আমরা বিএনপির কাছে প্রশ্ন করে এই জবাব পাইনি। বেগম জিয়ার দুর্নীতির মামলার রায়ের তারিখের পর দলটি কলমের খোচায় ৭ ধারা পরিবর্তন করে। তারা নৈতিকতার দিকটাকে বড় করে দেখছে না। তারা কেন এই ধারা বাদ দিল তার জবাব চাই।

সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সেতুমন্ত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ