শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় চার গাড়ি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে পরপর চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে।

পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতের নাম রুনা বেগম (৪০)। আহত আব্দুর রহিম।

দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুনার স্বজন রাসেল জানান, রুনা ও আব্দুর রহিম সম্পর্কে তার মামা-মামী। তারা পূর্ব বাসাবো এলাকায় থাকেন। মোটরসাইকেলে তারা ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ