শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ব্যালট ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে ব্যালট পেপার ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার দিবাগত রাত ৩টা দিকে গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, ভোর চারটার দিকে কয়েকজন সন্ত্রাসী ওই কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই করার চেষ্টা করে। এ সময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাউদ্দিনের নির্দেশে পুলিশ গুলি ছোড়ে। এতে একজন মারা গেছে শুনেছি। তবে কত রাউন্ড গুলি করা হয়েছে তার হিসাব তিনি দেননি। তদন্ত করে জানানো হবে বলে পুলিশ সুপার জানান।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ঘটনার কারণে সাগরদিঘী ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ