রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রাজধানীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় পুলিশ ও ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ওই ডাকাতের নাম জহিরুল ইসলাম। এ সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

দক্ষিণখান থানার সহকারী এএসআই নান্নু খান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার পাঁচ ডাকাত সদস্যের মধ্যে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি শুরু করেন। পরে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন। পরে শুক্রবার ভোর ৫টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি বলেন, এর আগে দুপুরে জহিরুলকে গ্রেপ্তারের সময়ও একটি পিস্তল উদ্ধার করে স্থানীয়রা। পরে পিস্তলটি জব্দ করে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ