হামিম আরিফ: তাবলিগ জামাত ও মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে চলমান সঙ্কট সমাধানের জন্য রাজধানীর বাহাদুর শাহ পার্ক মসজিদে অনুষ্ঠিত উলামা জোড়ে ৫ টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হয় এ জোড়। এতে ঢাকার শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
সভায় তাবলিগ জামাত ও মাওলানা সাদ বিষয়ে নেয়া সিদ্ধান্তগুলো হলো-
১. বাংলাদেশের সব উলামায়ে কেরাম মারকাজের উলামা শুরা হজরগণের সাথে একাত্ব হয়ে তাদের রাহবারিতে নিজ নিজ হালকা/এলাকা/মসজিদে কাজ করবেন।
২. মাওলানা সাদ কান্ধলভী ও তার অনুসারীবৃন্দ সাথীদের তথা (ওয়াসিফুল ইসলাম, খাঁন সাহাবুদ্দীন নাসিম, ইউনুস শিকদার ও তাদের অনুসারীবৃন্দের) কোনোরূপ সহযোগিতা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন (যতোদিন পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে ফিরে না আসে)।
৩. উলামায়ে কেরামের পক্ষ থেকে সাধারণ সাথীদের তাবলিগ জামাতের বর্তমান সঙ্কট সম্পর্কে ওযাহাতি বয়ান তথা বর্তমান নাজুক হালত সম্পর্কে অবহিত করার ব্যবস্থা করা।
সুতরাং নিজ হালকা/এলাকা/মসজিদওয়ারী ওযাহাতি মজলিসের ব্যবস্থা করতে হবে। তাবলিগের জিম্মাদার সাথীদের উলামা ও সাধারণ সাথীদের নিয়ে এ ধরনের মজলিসে এন্তেজামের জন্য অনুরোধ করা যাচ্ছে।
৪. দারুল উলুম দেওবন্দ সর্বশেষ ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে জরুরি ঘোষণা দিয়ে মাওলানা সাদ কান্ধলভীর ব্যাপারে অনাস্থা প্রকাশ করেছে এবং আশঙ্কা করেছে, মাওলানা সাদের মতাদর্শ উক্তিগুলো দ্বারা নতুন ফেরকা উৎপত্তি হতে যাচ্ছে।
সর্বোপরি তিনি তার সর্বশেষ রুজুর পরেও পূর্বের ধারবাহিকতা অব্যাহত রেখে আপত্তিকর বয়ান করে চলেছেন।
অন্যদিকে নিজামুদ্দিন মারকাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাই যতোদিন পর্যন্ত মাওলানা সাদ আপত্তিকর বক্তব্য প্রদান করা ছেড়ে দিয়ে দারুল উলুম দেওবন্দকে আস্থাশীর না করেন এবং যতোদিন পর্যন্ত মাওলানা সাদ