রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোল এলাকায় হিন্দু-মুসলিম দাঙ্গা থামিয়ে ভারতীয়দের কাছে হিরো বনে গেলেন মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল্লাহ রাশিদি।
নিজের ১৬ বছরের ছেলে মোহাম্মদ সিবগাতউল্লাহ রাশিদিকে কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা নৃশংসভাবে হত্যা করার পর মাইকে এলান দিয়ে দাঙ্গা থামানোর ঘটনায় ভারতজুড়ে মাওলানা ইমদাদুল্লাহ রাশিদি সবার চোখে মুসলিমদের হিরো হিসেবে অনন্য নজির স্থাপন করেছেন।
ঘটনার সূত্রপাত হিন্দু-মুসলিম দাঙ্গাকে কেন্দ্র করে হয়।হিন্দু-মুসলিম সংঘাতের জের ধরে পুরো এলাকা থমথমে। সবকিছু বন্ধ। চারিদিকে ভেসে বেড়াচ্ছে নানা গুজব। এরই মধ্যে খবর এলো - মসজিদের ইমাম মুহাম্মদ ইমদাদুল্লাহর নিখোঁজ ছেলের লাশ পড়ে আছে স্থানীয় হাসপাতালে। তাকে বলা হলো হাসপাতালে গিয়ে লাশ সনাক্ত করতে।
ইমাম মুহাম্মদ ইমদাদুল্লাহ হাসপাতালে গেলেন। নিজের ছেলের ক্ষত-বিক্ষত লাশ সনাক্ত করলেন তিনি।তার বুক চিরে কলজে বের করে টুকরো টুকরো করে কেটে ফেলেছে দাঙ্গাবাজরা। নখ উপড়ে নেয়া হয়েছে। ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ।
নিজের সন্তানের সঙ্গে এমন পাশবিক আচরণে যেকোন বাবাই আঁৎকে উঠবেন। খুন চড়ে যাবে মাথায়। কিন্তু না, ইমাম শান্ত রইলেন।
এদিকে, ক্ষত-বিক্ষত লাশটি যখন মহল্লায় আনা হলো, পরিস্থিতি হয়ে উঠলো আরও অগ্নিগর্ভ। এলকার মানুষ ইমাম সাহেবের পূত্রের মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠলেন। দাঙ্গার আশঙ্কা বেড়ে গেল।
ইমাম মুহাম্মদ ইমদাদুল্লাহ বুঝতে পারলেন, এই প্রতিহিংসার অনল না নেভালে আরও রক্ত ঝরবে। সাম্প্রদায়িক সহিংসতা চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। প্রাণ যাবে আরও মানুষের। খালি হবে অন্য কোন বাবার বুক।
একটা মাইক হাতে বেরিয়ে পড়লেন তিনি। মহল্লায় মহল্লায় ঘুরে সবার প্রতি আবেদন জানালেন, আপনারা শান্ত হোন।
শান্ত মাওলানা ইমদাদুল্লাহ বললেন, আল্লাহ আমার সন্তানকে যতদিন বাঁচার জন্য প্রাণ দিয়েছিলেন ততদিন বেঁচেছেন। আল্লাহর ইচ্ছায় তার মৃত্যু হয়েছে। তাকে যারা হত্যা করেছে, আল্লাহ্ তাদের কেয়ামতের ময়দানে শাস্তি দেবেন।
কিন্তু আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ আপনারা নিন তা আমি চাই না। আমার সন্তানের মৃত্যুর জন্য একটি মানুষের ওপরও আক্রমণ চাই না। একটা বাড়িঘর, দোকানপাট কোথাও ভাঙচুর, অগà§