শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মকসুদপুরে বরিশালগামী একটি নৈশ বাস রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত আরও ২৫ যাত্রী আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন উদ্ধারকর্মীরা।

রোববার (১ এপ্রিল) ভোর রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন যাত্রী।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে মকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মকসুদপুরের চারটি টিম হতাহতদের উদ্ধার কাজে নেমে পড়ে। আহত যাত্রীদের ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ