শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

জামেয়া দারুল মা’আরিফে ৩ দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় তিন দিন ব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫-২৬-২৭ মার্চ ধারাবাহিক তিনদিন ধরে চলে এই মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামেয়ার সাংস্কৃতিক ফোরাম ”আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর” তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ২১টি ইভেন্টে জামেয়ার সর্বস্তরের ছাত্ররা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে।
বিপুল সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহনের ফলে সময় ও স্থান সংকুলান না হওয়ায় একই সময়ে সম্পুর্ণ আলাদা দু’টি হলে (মসজিদ ও কনফারেন্স হল) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য ইভেন্ট গুলের মধ্যে ছিলো: হিফজুল কুরআন, হিফজুল হাদীস, উপস্থিত আরবী বাংলা ও ইংরেজি বক্তৃতা, আরবী/ইংরেজি কথোপকথন, প্রবন্ধ রচনা, ছোটগল্প, আরবী কাব্য-বিতর্ক, স্বরচিত কবিতা আবৃত্তি ও ইসলামী সঙ্গিত ইত্যদী।

ব্যতিক্রমি আয়োজন হিসেবে ছিলো তিন ভাষায় মনোজ্ঞ দেয়ালিকা প্রকাশণা ও ক্যালিগ্রাফী প্রদর্শনী অনুষ্ঠান। যাতে মোট ১৪ দেয়ালিকা ও দৃষ্টিনন্দন বেশ কিছু ক্যালিগ্রাফী স্থান পায়।
সমাপনী অনুষ্ঠানটিও ছিলো বেশ আকর্ষণীয়। এতে ছাত্ররা আরবী কাব্য-বিতর্ক ও স্বরচিত কবিতা আবৃতি করে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার উপ-পরিচালক ও মুহাদ্দিস আল্লামা ফুরকানুল্লহ খলীল। উপস্থিত ছিলেন জামেয়ার সহযোগী পরিচালক ডক্টর জসিমুদ্দীন নদভী ও জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কাউসারসহ সর্বস্তরের শিক্ষকবৃন্দ।
পুরো প্রতিযোগিতার পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জামেয়ার সিনিয়র শিক্ষক ও আন-নাদীর মহাসচিব মাওলানা আফীফ ফুরকান মাদানী। সহযোগিতায় ছিলেন আন-নাদীর সহকারী সচিব মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী।

উল্লেখ্য, "আন-নাদী'র গৌরবময় ধারাবাহিকতায় প্রতিবছরই এমন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। সাধারণত 'আন-নাদী'র তত্ত্বাবধানে সারা বছর ধরে চলা বিভিন্ন সৃজনশীল ও স্কীল-ডেভেলপমেন্ট কর্মসূচীর আলোকেই এ প্রতিযোগিতার ইভেন্টগুলো সাজানো হয়ে থাকে। আর সেসব কার্যক্রমের আলোকে-ই আয়োজিত হয়ে থাকে এ বিশাল প্রতিযোগিতা।

আরো  পড়ুন-সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মীরা নির্যাতন থেকে বাঁচতে ঠাঁই নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ