শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'পর্দা আর বোরকা কি শুধু মাদরাসা মেয়েদের জন্য?'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামান্না তাসনিম
পাঠক

অন্য দিনগুলোর চেয়ে সেদিনটা ছিলো আমার জীবনে একটু আলাদা। প্রথম হাত-পা মোজাসহ বোরকা পরে কলেজগেটে পা বাড়ালাম। তখনই দারোয়ান মামা চেঁচিয়ে বললো—‘এই, আপনি কে?’ কলেজকার্ড দেখিয়ে সেদিনের মতো রক্ষে পেলাম। তারপর সামনের দিকে হাঁটা শুরু করলাম নিজের মতো করেই।

হঠাৎ আশপাশে তাকিয়ে দেখলাম, পুরো কলেজের মেয়েরা ‘এলিয়েন' দেখার মতো আমায় দেখছে। কিছুক্ষণের জন্য নিজেকে ‘এলিয়েন' মনে হলেও তড়িঘড়ি সামলে নিলাম। শ্রেণিকক্ষে প্রবেশে তেমন একটা বাঁধা না এলেও আমায় ঘিরে রীতিমতো হৈচৈ পড়ে গেলো—‘এটা আবার কোন জঙ্গি?’

পরিচিত কয়েকটা মেয়ে তো মুখের ওপর বলে বসলো—‘কীরে! হুজুর হয়েছিস কবে থেকে? তোকে দেখে তো মনে হচ্ছে মাদরাসার কোনো আন্টি এসেছে।’ কথাটা মনে সামান্য আঘাত হানলেও কাউকে বুঝতে দিইনি। জবাবে এতোটুকুই বললাম—‘পর্দা আর বোরকা কি শুধু মাদরাসা মেয়েদের জন্য?’

ওরা একজন আরেকজনের দিকে তাকাতাকি করে একটু মুখ বাঁকালো। এরপর উপহাসের ছলে বললো—‘না, তা হবে কেনো! কিন্তু কলেজপড়ুয়া মেয়ে এমন হবে, এটা কেনো যেনো মানতে পারি না।’ সেদিনের মতো ক্লাস করে বাসায় ফিরলাম। এরপর থেকে তেমন একটা ক্লাসে যেতে ভালো লাগতো না।

দুই
এই ঘটনার কিছুদিন পরেই শুরু হলো অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা। প্রথম পরীক্ষার দিন স্যার সবাইকে বললো—‘এই মেয়েরা! সবাই কানসহ মুখের নিকাব খুলে বসো।’ আমি তার কথা কানে না নিয়েই নিজের মতো করে লিখতে শুরু করলাম। হঠাৎ এক স্যার এসে বললেন—‘কী ব্যাপার! কথা কী কানে যাচ্ছে না? মুখ খুলো।’ আমি তখনও চুপ করে রইলাম। মনে মনে আল্লাহর সাহায্য চাইতে থাকলাম।

তবে শেষ পর্যন্ত কেউ আমার নিকাব খুলতে পারেনি, আলহামদুলিল্লাহ! এভাবে রোজকার পরীক্ষায়ই একই কাহিনি ঘটলো৷ আর আমিও আমার মতো করে চলতে থাকলাম। আমার পরীক্ষার সময়টায় প্রচণ্ড গরম ছিলো। এক মেয়ে বললো—‘এই মেয়ে! তোমার গরম-টরম লাগে না নাকি? ভূতের মতো কী একটা পরে আছো। তোমাকে দেখলেই গরম লাগে আমাদের। যত্তোসব!'

শেষ পরীক্ষার দিন পরীক্ষার হলে একজন ম্যাম এলেন। এসেই প্রথমে আমায় ধরলেন—‘এই মেয়ে! পরীক্ষার নিয়ম জানো না? নিকাব খুলে বসো। তোমাদের মতো মেয়েরাই নকল করে বেশি। দেখি! দেখি, নকল এনেছো কিনা!’ ম্যাম চেক করলেন। কিন্তু কিছুই মিললো না। এরপর পুরো চারটে ঘণ্টা আমার পাশে দাঁড়িয়ে রইলেন।

তিন </