শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিলিস্তিনিরা কি আদৌ নিজেদের ভূমি ফিরে পাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

ইসরাইলের আগ্রাসী বাহিনীর হত্যাযজ্ঞ উপেক্ষা করেই হামাস শাসিত গাজায় চলছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’। গাজা-ইসরাইল সীমান্ত প্রায় ১০ হাজার ফিলিস্তিনি মাটি ও মাতৃভূমির অধিকার আদায়ের জন্য এ আন্দোলনে অংশ নিয়েছে।

৪২তম ফিলিস্তিনি ভূমি দিবস উদযাপন উপলক্ষ্যে গত ৩০ মার্চ শুক্রবার থেকে তা শুরু হয়েছে।

গাজার শাসনকারী ফিলিস্তিনের অন্যতম রাজনৈতিক দল হামাস ‘গ্রেট মার্চ টু রিটার্ন’র ডাক দিয়েছে।

আয়োজক গোষ্ঠি হামাস বারবার এ আন্দোলনকে শান্তিপূর্ণ বললেও ইসরাইল শুরু থেকেই ছিলো মারমুখী। ইসরাইল হুশিয়ারি উচ্চারণ করে ‘গ্রেট মার্ট টু রিটার্ন’ থেকে ফিলিস্তিনিদের বিরত থাকার আহ্বান জানায়।

আন্দোলন শুরু হওয়ার পূর্বেই গাজা সীমান্তে একশো ইসরাইলি সেনাকে মরণাস্ত্র নিয়ে প্রস্তুত রাখা হয়।

আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে ইসরাইলি বাহিনীকে গুলি করার নির্দেশ দেয়া হয়।

গত শুক্রবার ফিলিস্তিনি জনগণ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার পর ইসরাইলি বাহিনী এ পর্যন্ত দুই ডজন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও ২ হাজার।

গাজা ছাড়াও ওয়েস্টব্যাংক ও ১৯৪৮ সালে দখল করে নেয়া ফিলিস্তিনি ভূমির অধিবাসীরাও এ আন্দোলনে অংশ নিচ্ছে। তবে সবচেয়ে বড় জমায়েত হয়েছে গাজায়। সেখানে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি ‘গ্রেট মার্চ টু রিটার্ন’ প্রোগ্রামে অংশ নিয়েছে।

গাজার এ আন্দোলন ১৫ মে তথা আরও ৬ সপ্তাহ চালিয়ে নেয়া হবে। ১৫ মে-তে ‘নাকবা’র ৭০ বছর পূর্তি হবে।

নাকবা অর্থ বিপর্যয়। ফিলিস্তিনি জনগণ ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে জাতীয় বিপর্যয় হিসেবেই দেখে। আর ইসরাইল রাষ্ট্রের প্রথম সন্ত্রাসী উদ্যোগকে নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে তারা।

আজ থেকে ৭০ বছর পূর্বে ইহুদি সন্ত্রাসী ও মিলিশিয়া বাহিনী ৭ লাখ ফিলিস্তিনিকে মাতৃভূমি ত্যাগে বাধ্য করে। তারা ৫৫০ ফিলিস্তিনি গ্রাম, শহর ও নগরকে আরব মুসলিম মুক্ত করে।

দখলকৃত এ ফিলিস্তিনি ভূমি ও সম্পদের উপরই গড়ে উঠেছিলো ইসরাইল রাষ্ট্রের ভিত্তি। নির্লজ্জ দখলদারিত্বই ছিলো ইসরাইল রাষ্ট্রের সূতিকাগার।

অবশ্য জাতিসংঘ ১৯৪৮ সালে যাদের বাস্তুচ্যূত করা হয়েছে তারা নিজ ভূমিতে ফিরে যেতে পারবে বলে একটি আইন পাস করেছে। কিন্তু ইসরাইল বরাà