বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিদায়ী ছাত্রদের প্রতি আল্লামা জুনায়েদ বাবুনগরী‘র ১৩ নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী
মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাসনূন

গত সোমবার দিবাগত রাতে হাটহাজরি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম‘র শায়খে সানি আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বছরের সর্বশেষ দরস দেওয়ার পাশাপাশি বিশেষ নসিহত পেশ করেন।

প্রায় তিনঘণ্টাব্যাপী এ নসিহতে তিনি বলেন, আপনাদের খোশনসিব , আপনারা উম্মুল মাদারিসের ফারিগ হতে যাচ্ছেন। আজকের এ দিনে আমার হৃদয়ের ভাবনা অনেক। আমি আমার বক্তব্য কীভাবে পেশ করবো, কোথা থেকে শুরু করবো, কিছুই বুঝতে পারছি না।

প্রখ্যাত উর্দু কবি 'আমীর মীনাঈ' এর একটি কবিতা মনে পড়ছে, امیر جمع ہیں احباب درد دل کہ لے، / پہر التفات دل دوستاں رہے رہے نہ رہے ‘আজ বন্ধুরা সমবেত, বিদগ্ধ মনের যত ব্যথা খুলে বলো / কে জানে, এ সুযোগ ফের কবে আসে?’

দীর্ঘএকবছর ইলমে হাদিসের দরস লাভ করেছেন আপনারা।আপনাদের খানাপিনা, লেবাস-পোশাক যদিওবা খুবই সাধারণ, কিন্তু আপনাদের বুকে আছে উলুমে নুবাওয়াত।  উলুমে নুবাওয়াত যেখানে নেই, সেখানে শুধুই হাহাকার। আল্লাহ পাক আপনাদেরকে উলুমে নুবাওয়াত অর্জন করার সৌভাগ্য দিয়েছেন।

হাটহাজারি মাদরাসার শায়খে সানি বলেন, আপনারা কারা? আপনাদের কর্তব্য আর যিম্মাদারি কী? এটা আপনাদেরকে বুঝতে হবে।আপনাদের পরিচয় কী? আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী? এটা সর্বপ্রথম আপনাদেরকে উপলব্ধি করতে হবে।আপনাদের সম্পর্ক গেঁথে আছে অনেক ওপরে।

দারুল উলুম হাটহাজারি, দারুল উলুম দেওবন্দের সম্পর্ক মিশে আছে মসজিদে নববীর দারুস সুফফার সঙ্গে। সুতরাং আপনার মূল শিকড় গেঁথে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ।

খ্যাতিমান এ হাদিস বিশারদ বলেন, আপনাদের পূর্বসূরিতে সাহাবায়ে কেরামের পবিত্র জামাত পাওয়া যায়। তাবেয়ীন, তাবে-তাবেয়িন, আইয়েম্মায়ে মুজতাহেদিন, ছলফে সালেহিন, মুহাদ্দিসিন ও আকাবিরে দেওবন্দ ও আকাবিরে হাটহাজারির মকবুল জামাত পাওয়া যায়।

এসব সম্পর্ক আপনাদের শিকড়ে থাকায় আপনাদের ওপর এক মহান যিম্মাদারি এসে পড়েছে। আপনারা এখন কাজের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। জাতি চাতক পাখির ন্যায় আপনাদের জন্য অপেক্ষমাণ। পিপাসিত ও তৃষ্ণার্ত এজাতির নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। দিশেহা