শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাকের শীর্ষ ৩ দায়িত্বশীলের বিরুদ্ধে মামলা; হাজিরার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের শীর্ষ ৩ দায়িত্বশীলকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা যৌথ জেলা জজ ৪র্থ আদালত। তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।

বেফাকের চাকরিচ্যূত কর্মী মাওলানা ওয়াহিদুজ্জামানের দায়ের করা এক মামলার শুনানির জন্য তাদের আদালত হাজির হওয়ার এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

মাওলানা ওয়াহিদুজ্জামান নিজ চাকরিতে বহাল করাসহ বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে ২৮ মার্চ এ মামলা করেছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন।

আওয়ার ইসলামের হাতে আসা মামলার নথিতে দেখা যাচ্ছে আদালত আগামী ৯ মে মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন এবং সেদিন বেফাকের শীর্ষ এ ৩ দায়িত্বশীলকে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বেফাকের মহাপরিচালক আল্লামা যোবায়ের আহমদ চৌধুরীও আদালতে হাজির হওয়ার নোটিশ পেয়েছেন বলে আওয়ার ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আমরা একটি নোটিশ পেয়েছি। যেহেতু সে মামলা করেছে তাই আইনী প্রক্রিয়ায় তার মোকাবেলা করা হবে।

মামলার বাদী মাওলানা ওয়াহিদুজ্জামান আওয়ার ইসলামকে বলেছেন, আমাকে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীতই চাকরিচ্যূত করা হয়েছে। আমি বেফাকের দায়িত্বশীলদের কাছে এর কারণ জানতে চেয়েছি। কিন্তু তারা কোনো কারণ আমাকে জানান নি।

তিনি বলেন, আমি বেফাকের মুরব্বিদের কাছে এর প্রতিকার চেয়েছি। তাদের মধ্যে রয়েছেন মুফতী মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা মোস্তফা আজাদ, আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী। কিন্তু সমস্যার সমাধান হয় নি।

তিনি আরও জানান, আমরা না পেরে সাংবাদিক সম্মেলন করি। তাতেও কোনো সমাধান হলো না। তখন বাধ্য হয়ে আমরা একটি লিগ্যাল নোটিশ পাঠাই। তারা প্রায় ৩৫দিন পর উত্তর দেন এবং বলেন তারা আমাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেন নি।

আমরা সিদ্ধান্ত চাইলে তারা ডেকে নিয়ে বললেন, আপোষে আসলে আপনাদের কিছু অর্থ ধরে দেয়া হবে। না হলে কিছুই পাবেন না। তখন আমরা বাধ্য হয়ে মামলা দায়ের করি।

তিনি বেফাকের কাছে প্রশ্ন করে বলেন, গত ১৬ নভà§