শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

রংপুরে নিখোঁজ আইনজীবীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে নিখোঁজ আইনজীবী ও আ.লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করেছে র‍্যাব। নিহত রথীশ চন্দ্রের নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে তাঁর লাশ মাটিচাপা দেওয়া ছিল।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রথীশের লাশ উদ্ধার করা হয়। রথীশের ভাই সুশান্ত ভৌমিক লাশ শনাক্ত করেন। র‍্যাব-১৩ অধিনায়ক আরমিন রাব্বি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, রথীশের স্ত্রী দীপা ভৌমিক এবং দীপার দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাত সাড়ে আটটায় অভিযানে নামে র‍্যাব। তাঁদের দেওয়া তথ্য মতে লাশের সন্ধান পাওয়া গেছে।

এর আগে গত ৩০ মার্চ রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন। নিখোঁজের পর তাঁর রক্তমাখা শার্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মঙ্গলবার বিভিন্ন সংগঠন রথীশ চন্দ্রের নিখোঁজের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করে।

আরো পড়ুনআওয়ার ইসলাম দাওরা হাদিস মডেল টেস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ