সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

লিঙ্ক সংক্ষিপ্ত করার সুবিধা বন্ধ করে দিচ্ছে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লিঙ্ক সংক্ষিপ্ত করার সুবিধা ইউআরএল শর্টেনার goo.gl বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল।

১৩ এপ্রিল থেকে সুবিধাটি বন্ধ হয়ে যাবে। বিকল্প হিসেবে ব্যবহারকারীদের অ্যাপকেন্দ্রিক ফায়ারবেইস ডায়নামিক লিঙ্কস (এফডিএল) বা বিটলি-এর মতো একই ধরনের ‘জনপ্রিয়’ সেবাগুলো ব্যবহার করার পরামর্শ দিয়েছে গুগল।

এফডিএল হচ্ছে স্মার্ট ইউআরএল যা ব্যবহারকারী যে কোনো ওয়েব প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন।

২০১৮ সালের ১৩ এপ্রিল থেকে পরিচয় প্রকাশ না করা ব্যবহারকারীরা আর এর আগে কখনও শর্ট লিঙ্ক তৈরি করেননি এমন ব্যবহারকারীরা goo.gl কনসোল দিয়ে নতুন কোনো শর্ট লিঙ্ক তৈরি করতে পারবেন না।

আর যাদের কাছে goo.gl শর্ট লিঙ্ক আছে, তারা ২০১৯ সালের ৩০ মার্চ পর্যন্ত এক বছরের জন্য goo.gl কনসোলের সব ফিচার ব্যবহার করতে পারবেন। এরপর সব কনসোলের জন্য এই সুবিধা বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়।

২০০৯ সালে গুগল goo.gl নামের এই ইউআরএল শর্টেনার চালু করে।

এফএফ