শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আইনজীবী রথীশ চন্দ্রের মৃত্যুর নেপথ্যে স্ত্রীর পরকীয়া !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রীর পরকীয়ার জেরে  রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা খুন হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

রথীশ চন্দ্রের লাশ উদ্ধারের পর মঙ্গলবার দিবাগত রাত ২টায় রংপুরের এএসপি মিজানুর রহমান এ দাবি করেন।

এএসপি বলেন, এ ঘটনা পূর্বপরিকল্পিত। রথীশ চন্দ্র ভৌমিকের স্ত্রী স্নিগ্ধা সরকারের সহকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে স্ত্রী স্নিগ্ধা সরকারের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে শহরের তাজহাট মোল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের লাশ পাওয়া যায়।

সূত্র জানায়, নিহত রথীশ চন্দ্রের নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাজহাট মোল্লাপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে তাঁর লাশ মাটিচাপা দেওয়া ছিল। গতকাল দিবাগত রাত আড়াইটায় রথীশের লাশ উদ্ধার করা হয়। রথীশের ভাই সুশান্ত ভৌমিক লাশ শনাক্ত করেন।

উদ্ধারের বিষয়টি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৩) অধিনায়ক আরমিন রাব্বি নিশ্চিত করেন।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ