মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

রোহিঙ্গাদের ফিলিপাইনে আশ্রয় দিতে চান দুতার্তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর ‘গণহত্যা’ চলছে উল্লেখ করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানিয়েছেন, তিনি শরণার্থী রোহিঙ্গাদের আশ্রয় দিতে চান। দুতার্তের মতে, ইউরোপেরও উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তাদের দরজা খুলে দেওয়া।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ভবনে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতা করছিলেন ফিলিপিনো প্রেসিডেন্ট।

পশ্চিমাবিরোধী বক্তব্যের কারণে দুতার্তের সমালোচনায় থাকেন ইউরোপ-আমেরিকার নেতারা। তাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হলেও সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহার করে নেন দুতার্তে।

স্বদেশে মাদক নির্মূলাভিযানের জন্য পশ্চিমাদের সমালোচনার শিকার দুতার্তে মিয়ানমারের কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝেড়ে বলেন, ‘সেখানে গণহত্যা চলছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।’

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সেখানকার লোকদের প্রতি আমি সমব্যথী। আমি শরণার্থীদের গ্রহণে (আশ্রয় দিতে) আগ্রহী। হ্যাঁ রোহিঙ্গাদের ভাগ করে নেওয়া উচিত ইউরোপকেও।’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ