শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুক্তরাজ্যে ‘লাভ অ্যা মুসলিম ডে’র মাধ্যমে ইসলামবিদ্বেষ কতটা কাটানো সম্ভব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ
আওয়ার ইসলাম

যুক্তরাজ্যে হটাৎ করেই ‘পানিশ অ্যা মুসলিম’ চিঠি বিতরণের পর অনেক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

চিঠির মতে ৩ এপ্রিল ছিল ‘পানিশ অ্যা মুসলিম’ দিন। এদিন মুসলিমদের ওপর বেশকিছু কাজ করলে পয়েন্ট দেওয়া হত। যুক্তরাজ্যের ইংল্যান্ড থেকে শুরু করে বেশকিছু জায়গায় এই চিঠি বিতরণ করা হয়েছিল। তাদের মধ্যে চারজন ব্রিটিশ মুসলিম রাজনীতিবিদও এই চিঠি পেয়েছিলেন।

এই ‘পানিশ অ্যা মুসলিম’ দিনটি শেষ হল ৪ দিন আগে। পুলিশের তৎপরতার কারণে কোন ধরণের সহিংসতা অথবা মুসলিমদের কোনপ্রকার হামলা না হলেও এই চিঠির মূল উদ্দেশ্য অবশ্যই সফল হয়েছিল, যা ছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যের একটি ভয় ঢুকিয়ে দেওয়া।

এই চিঠির জন্য পুরো রাষ্ট্রজুড়েই ভীতি ছড়িয়ে পড়েছিল। বহু নারীই তাদের কাজ থেকে ছুটি নিয়েছিলেন। বহু মুসলিম শিশুদেরকে স্কুল থেকে ছুটি নিতে বলা হয়েছিল। নিস্তব্ধ হয়ে পড়েছিল পুরো মুসলিম সম্প্রদায়।

যেসকল মুসলিম সেদিন রাস্তায় বেড়িয়েছিল, তারাও নিজেদের মধ্যে একটি ভীতি নিয়ে বের হয়েছিলেন।

অনেকেই বলেছিলেন, এটি একটি ভুয়া চিঠি এবং এই দিনটিকে পাত্তা না দিয়ে দৈনন্দিন জীবনযাপন করতে। অনেকেই আবার এই দিনটিকে ‘লাভ অ্যা মুসলিম ডে’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

এ সময় যুক্তরাজ্যের সব মানুষকে মুসলিমদের প্রতি সহানুভূতি দেখানো এবং যত্ন নিতে বলা হয়েছিল।

তবে যে যাই বলুক, একটা কথা সত্য যে যুক্তরাজ্যের মুসলিমরা ইসলাম বিদ্বেষের শিকার হচ্ছে।

সাম্প্রতিককালে এই অবস্থার অবনতিই ঘটেছে। এটি এখন যুক্তরাজ্যের রাজনীতি এবং টেলিভিশনে সবচেয়ে আলোচিত বিষয়।

চলতি বছরে যুক্তরাজ্যে মুসলিমদের ওপর ৩৫৭টি হামলা চালানো হয়েছে, যা প্রতি বছরে বেড়েই চলছে। তার মধ্যে আটক করা হয়েছে শতাধিক মানুষকে।

তার মধ্যে একজন ছিলেন যিনি কিনা লন্ডনের জঙ্গি হামলার প্রতিশোধ নিতে লেইচেস্টারে ১২ বছরের একটি মেয়ের ওপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে দেন।

সাবস্ক্রাইব à