শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রামপুরা জাতীয় মহিলা মাদরাসার খতমে বুখারি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর রামপুরায় অবস্থিত জাতীয় মহিলা মাদরাসার চলতি শিক্ষা বছরের খতমে বুখারি ও শিক্ষা-সমাপনী উপলক্ষে আজ শুক্রবার (৬ এপ্রিল) বাদ জুমা মাদরাসা মিলনায়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও দোয়া মাহফিলে চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী’র সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম উপস্থিত খাকবেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মুফতি হোসাইন আহমদ ।

এসময় তিনি মাদরাসার দাওরা হাদিস (মাস্টার্স) শিক্ষার্থীদের মাঝে বুখারি শরিফের শেষ দরস প্রদান করবেন বলেও জানান তিনি।

এছাড়াও উপস্থিত থাকবেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ, জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরার শাইখুল হাদিস ও কার্যকরী মুহতামিম মাওলানা মকবুল হুসাইন।

মাদরাসার মুহাদ্দিস ও শিক্ষা সচিব মুফতি হোসাইন আহমদ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বার্ষিক পরিক্ষায় দাওরা হাদিস বিভাগে মহিলা বিভাগে ঈর্ষণীয় ফলাফল করে শীর্ষ অবস্থান অর্জন করেন রামপুরা জাতীয় মহিলা মাদরাসা।