শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িত নয় : পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে চলনবিল আন্তঃমাদরাসা কেরাত, আযান, হামদ, নাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেছেন, অতীতের সব সরকার কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করেছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তাদের সম্মান ও মর্যাদা পুনপ্রতিষ্ঠিত করেছে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ  জানান পলক।

এসময় তিনি আরো বলেন, উচ্চ শিক্ষিত পরিবারের সন্তানরা হলি আর্টিজানে হামলার মাধ্যমে জানান দিয়েছে বাংলাদেশের কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গিবাদের সাথে জড়িত নয়। মাদরাসা শিক্ষার প্রতিটি স্তরে ইসলামী সংস্কৃতি চর্চার ধারা অব্যাহত রাখার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

সিংড়া দমদমা আল-জামিয়াতুল কুরআনিয়া মাদরাসা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা হুসাইন আহমদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব বরেন।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১৫ জনকে ক্রেস্ট ও ২৩৫ জনকে সনদ প্রদান করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ