শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

এবার সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের যুদ্ধবিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বুধবার ইরাক সীমান্তবর্তী সিরিয়ার আকাশসীমায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের যুদ্ধবিমান ওড়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী অধ্যুষিত সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের বিমান  উড়লো সেখানে।

ব্রিটেনের স্কাই নিউজ  সকালের দিকে জানিয়েছে, হোমস প্রদেশের আল-থান্‌ফ শহরের আকাশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো খুব নিচু দিয়ে টহল দিয়েছে।

অন্য খবরে বলা হয়েছে, ইরাক ও জর্দানের আকাশ দিয়ে সিরিয়ার দিকে উড়ে যেতে দেখা গেছে মার্কিন জোটের যুদ্ধবিমান। ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস এক সাংবাদিকের বরাত দিয়ে জানিয়েছে, “ইরাক-সিরিয়া সীমান্তে আমেরিকা ও তার মিত্ররা ভারী ফ্লাইট পরিচালনা করেছে।”

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেছেন, “জোটের বিমানগুলো দেইর আজ যোরের মরুভূমির আকাশে গর্জন করছে।”

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ