শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাদিকুল ইসলাম,ইবি প্রতিনিধি : কোটা প্রথা সংস্কারের দাবীতে শাহবাগে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে কোটা প্রথা সংস্কারের দাবীতে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’র সামনে থেকে এক বিক্ষোভ র‌্যালি বের করে বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবের এসে সমাবেশে মিলিত হয়।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কৌশিক রাহাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দাওয়া এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবু বক্কর, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সারমিন আক্তার।

সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নে আহবান এবং অজ্ঞাতনাম ৭০০ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে কোটা ১০%-এ কমিয়ে আনা, মেধা কোটা ৯০% করা ও কোটায় বিশেষ পরিক্ষা বাতিলের দাবি জানান।

আরো পড়ুন- কোটা সংস্কার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ