শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ইউনিয়ন পরিষদে আওয়ামী চেয়ারম্যানের হাতে গৃহবধু ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার উপজেলা ইউনিয়ন পরিষদেই চেয়ারম্যান ধর্ষণ করল বিচারপ্রার্থী গৃহবধূ। ফেনীর ফুলগাজীতে এমন অভিযোগ উঠেছে  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলামের বিরুদ্ধে।

গতকাল রাত ১১টায় এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী ওই নারীকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতিতার পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, সদর ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওই নারী পারিবারিক বিচার-সালিশের জন্য বুধবার বিকালে ভাতিজাকে সঙ্গে নিয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের কাছে যান। ভাতিজাকে কৌশলে দোকানে পাঠিয়ে ইউপি ভবনের তৃতীয় তলায় একটি রুমে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন চেয়ারম্যান নুরুল ইসলাম।

দোকান থেকে এসে দরজা বন্ধ দেখতে পান ওই নারীর ভাতিজা। এ সময় হালকা গোঙানির শব্দ শুনে চিৎকার দেন তিনি। পরে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে চেয়ারম্যান দরজা খুলে পালিয়ে যায়।

স্থানীয়রা নির্যাতিতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে পুলিশের কাছে ধর্ষণের বর্ণনা দেন তিনি। পরে রাতেই তাকে ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত চেয়ারম্যানকে রাতে আটক করা হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ